
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসট্যান্ড এলাকা থেকে র্যাব- ১৪, সিপিসি-২ এর অধিনে বুধবার বিকেল ৫ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো আরিফ ওরফে রনি (২২)।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ভৈরব থেকে আসা একটি ঞড়ুড়ঃধ চৎড়নড়ী গাড়িতে তল্লাশি চালিয়ে আরিফ ওরফে রনিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে তার দেখানো জায়গা অনুযায়ী গাড়ির ব্যাগ ডালার ভেতর গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষ কায়দায় রাখা এই গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে ৪০ কেজি গাঁজার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ঞড়ুড়ঃধ চৎড়নড়ী গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আরিফ ওরফে রনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত আরিফ উরফে রনির বিরুদ্ধে কুলিয়ারচর থানায় আজ বৃহস্পতিবার সকালে একটি মাদক মামলা রুজু হয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী আরিফ উরফে রনিকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করেন।




