
“মাদকমুক্ত সমাজ গড়ি. সুস্থ ভবিষ্যত গড়ি” এই স্লোগানকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার চাকুলী চৌরাস্তা মোড়ে এই মান্ববন্ধনের আয়োজন করা হয়। এতে বেতাগা ইউনিয়নের বিভিন্ন এলাকা শত শত নারী-পুরুষ অংশগ্রহন করেন।
মানববন্ধন কর্মসূচিতের বক্তব্য রাখেন বেগাতা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: নুর ইসলাম শেখ, বেতাগা ইউনিয়ন জামায়াতের ইসলামীর আমির মো: আবু দাউদ, বিএনপি নেতা মো: ইউনুস আলী শেখ, যুবদল নেতা মো: মিরুজুল ইসলাম, জায়ামায়ত নেতা মো: মিরুজুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য লূৎফর রহমান কালা, মহিলা ইউপি সদস্যা কামরুন্নাহার নিপাসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অত্র এলাকা মাদকে ছয়লাব হয়েছে গেছে। এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেড়ে চলেছে। সাধারন মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছেন। চিহ্নিত মাদক ব্যবসায়ী ইকবাল ও রাজনসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের দৌরাত্বে মানুষ অতিষ্ট হয়ে গেছে।
বক্তারা আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দলমত নির্বিশেষে আমরা চাকুলীসহ বেতাগা এলাকা মাদকমুক্ত করবো।




