
পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ মিজানুর আকন (৩৪) নামে একজনকে আটক করেছে থানাপুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে মির্জাগঞ্জ থানাধীন মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামের মিজানুর রহমানের নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মিজানুর আকন মির্জাগঞ্জ উপজেলার মনোহরখালী গ্রামের আঃ মজিদ আকনের ছেলে।
থানাপুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মির্জাগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযানে ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানাপুলিশের এসআই কাওসার আহমেদ ও সঙ্গীয় ফোর্স সহ মিজানুর রহমানের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা জব্দ করেন।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান জানান, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরন করা হবে।




