
নরসিংদীর শিবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অভিযান শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন ও শিবপুর পৌরসভার আয়োজনে শহীদ মিনার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন এর নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা জাসাসের আহবায়ক এস এম আরিফুল হাসান প্রমুখ।




