
ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করার পরেই উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা উপজেলা পরিষদ চত্বর পরিস্কার করার মধ্য দিয়ে এ অভিযান শুরু করেন। এর পূর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান মন্ত্রীর উদ্ধোধনী অনুষ্ঠান প্রজক্টরের মাধ্যমে দেখানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আবুল খায়ের মাহমুদ, বিআরডিপি মোঃ ফিরোজ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফারহানা ইসলাম, রাজাপুর থানা পুলিশের প্রতিনিধি এসআই মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।




