
কচুয়ায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার) ১২ সেপ্টেম্বর সকাল ৯ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার আমির সালমান রনি।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, কচুয়া উপজেলা জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম,কচুয়া থানা তদন্ত অফিসার মেঃ হারুন-অর-রশীদ,কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ রায়হান হোসেন,প্রাণী সম্পাদ কর্মকর্তা মোঃ আলী, আইসিটি কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন রাছেল,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, একাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্না, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও উপজেলার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় উপস্থিত বক্তারা ডেঙ্গু মশার বংশবৃদ্ধি রোধে বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
আলোচনা শেষে ডেঙ্গু সচেতনতায় একটি বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।




