
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদের তাক থেকে ২০২৪ এর ৫ আগষ্ট থানা লুটের একটি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার ( ১২ সেপ্টেম্বর) দুপুর ১.৩০ ঘটিকায় এ ঘটনা ঘটেছে।
পুরিশ জানায়, ১২ সেপ্টেম্বর দুপুর অনুমান ১টায় আড়াইহাজার পৌরসভাধীন আড়াইহাজার বাজার মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন মসজিদের দ্বিতীয় তলার দক্ষিন পাশে কোরআন রাখার তাকের উপর পরিত্যক্ত অবস্থায় ১টি ৯এমএম পিস্তল, দু’টি ম্যাগজিন এবং ২০ রাউন্ড গুলি দেখতে পেয়ে আড়াইহাজার থানায় নিয়ে এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন এর নিকট হস্তান্তর করেন।
উক্ত পিস্তলটি ৫ই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে আড়াইহাজার থানা হতে লুট হওয়া আড়াইহাজার থানা পুলিশের বলে থানার এসআই (নি:) শফিউল ইসলাম নিশ্চিত করেন।




