
নেত্রকোনার বারহাট্টা উপজেলার ২ নং সাহতা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উঠান বৈঠক করেছেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুবায়ের হোসেন খান রতন (রতন মেম্বার)। তিনি ২ নং সাহতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে ২০১৬ সালে বিশাল ভোটে নির্বাচিত ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। একজন সাবেক সফল মেম্বার হিসেবে তিনি আবার ২ নং সাহতা ইউপি থেকে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আশা নিয়ে নিজ গ্রাম দরুন সাহতা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের লোকজনকে নিয়ে এই উঠান বৈঠক করেন।
উঠান বৈঠকটি শুক্রবার (১১ সেপ্টেম্বর ) রাত নয়টার দিকে সাহতা ইউনিয়নের দরুন সাহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ শিক্ষক এলকাছ মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিটন সিদ্দিকী।
এসময় বক্তব্য রাখেন দরুন সাহতা গ্রামের মিজানুর রহমান, দিলু তালুকদার, লিটন সিদ্দিকী ডা: মতিন, ডা: মজিবুর রহমান,এন্টাস মিয়া, শাহীন শেখ,মোতালেব, আ:হামিদ বুদু,ডেমুড়া গ্রাম থেকে সোহেল এবং মাছেলা গ্রাম থেকে শুকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রতন মেম্বার একজন শিক্ষিত ও ভদ্র ব্যক্তি। তিনি ২০১৬ সালে ৮ নং ওয়ার্ডের একজন সফল মেম্বার ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নের উন্নয়নে ভবিষ্যতেও তাঁকে পাশে রাখার আহ্বান জানান তাঁরা।
রতন মেম্বার বলেন, ‘আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। সুযোগ পেলে ২ নং সাহতা ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।’
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ২ নং সাহতা গ্রামের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




