
নড়াইলের কালিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে অভিযান চালায়। এ সময় নান্নু শেখের স্ত্রী তহমিনা বেগমকে ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের জুশালা গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে জুশালা গ্রামের মৃত সৈয়দ মাহশ্বরের ছেলে সৈয়দ বোরহান উদ্দিন ওরফে ‘ভেজা বোরহান’ এবং বাবরা গ্রামের সানোয়ার খানের ছেলে বাপ্পী খানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ
ইদ্রিস আলী জানান, মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।




