
দুই পা হারানো আবুল হোসাইনকে হুইল চেয়ার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আতাউর রহমান সরকার। আজ সকালে এক অনুষ্ঠানে তাকে হুইল চেয়ার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া জেলা শিবির সভাপতি জুলফিকার রাফি,কসবা উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা,কসবা পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য শামিম রেজা।
আতাউর রহমান সরকার বলেন,সামাজিক দায়বদ্ধতা ও আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সামাজিক কাজ করিসমাজের অসহায়ভে সকল মানুষগুলোর পাশে আমাদের সকলকে দাড়াতে হবে।
কসবায় জামায়াতের গণসংযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ১-৩০ সেপ্টেম্বর গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ কসবা পৌরসভা পুরাতন বাজারে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০.৩০টায় কসবা জনতা টাওয়ারের সামনে গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।
উপস্থিত ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম, কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন আহমেদ, কসবা উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিবলী নোমানী, কসবা পৌরসভা আমীর হারুন অর) রশীদ, সেক্রেটারি গোলাম সারওয়ার, কসবা উপজেলা সেক্রেটারি নুরুল আমিন, সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক।




