
"দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পালন” উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ডেঙ্গু মশক নিধন দিবসের উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সাদুল্লাপুর উপজেলা পর্যায়ে সংযুক্ত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম মিয়া,জামায়াতে ইসলামীর সেক্রেটারি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য, আরএমও দীপান্বিতা দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো: তানভীক জাহান, শিক্ষা কর্মকর্তা শম্ভু চরণ দাস, নির্বাচন কর্মকর্তা শাহরিয়ার হাসান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদশা আলম সরকার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটস সদস্যরা পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে অংশ নেন। তারা বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
অনিষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা একাস্ত অপেিহার্য প। ডেঙ্গু পরিস্থিতি থেকে পরিত্রান পেতে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও কোনো পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়।
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।




