
পটুয়ালীর বাউফলে ৫০০টি ইয়াবাসন ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. ইমতিয়াজ হোসেন (৪৫), মো. সুমন আকন (৩০) ও মো. মোশারফ মৃধা (৪৩)। তাঁরা নওমালা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার বিকেলে নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল এলাকায় অভিযান চালায়। এ সময় ইমতিয়াজ হোসেনের মালিকানাধীন মাছের ঘেরের পূর্ব পাড়ের একটি টিনের টং ঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় ওই ঘর থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমতিয়াজ হোসেন, সুমন আকন ও মোশারফ মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।




