
পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) হত্যা মামলার ৩ আসামীকে গ্রেপ্তারসহ লুটকৃত টাকা উদ্বার করেছে পুলিশ।
আটককৃতরা হলো মাঝগ্রাম গুচ্ছগ্রামের আব্দুস সামাদের ছেলে সেলিম(৪০) দুলালের ছেলে মনসুর (৩৪) ও ইদ্রিসের ছেলে আকাশ মোল্লা (২৯)।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সেলিম এর স্বীকারোক্তি মোতাবেক তাদের কাছে লুটকৃত টাকা উদ্বার করা হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঝগ্রাম গুচ্ছগ্রাম থেকে আব্দুস সামাদের ছেলে সেলিম (৪০) নামের এক আসামীকে আটক করা হয়। এর আগে এলাকাবাসী মাঝগ্রাম গুচ্ছগ্রামের দুলালের ছেলে মনসুর (৩৪) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়। উক্ত আসামীদেরকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ডে আসামী সেলিমের স্বীকারোক্তি মোতাবেক পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজের লুটকৃত টাকা উদ্ধার করা হয়েছে। এসময় ওই গ্রামের ইদ্রিসের ছেলে আকাশ (২৯) নামের যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেরকে শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) গত সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে তার কাছে থাকা টাকা পয়সা লুট করে লাশ পুকুরে ফেলে যায়। গত মঙ্গলবার (৮ সেক্টেম্বর) সকালে উক্ত লাশ উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশ। এঘটনায় সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।




