
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা গ্রহণ করতে আসা নাগরিকদেরকে উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা সেবা নিশ্চিত এবং হাসপাতালের অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে উন্নয়ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠান শুরুতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও জরুরি বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে প্রায় ৩ কোটি টাকা প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন (টিএইচও) ।
গাজীপুরে এক আসনের সাংসদ মুজিবুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এ. মতিন চৌধুরী।
তিনি বক্তব্য দেন কালে জনগণের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস দেন। পাশাপাশি পর্যায়ক্রমে আরও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি। এছাড়াও তিনি উল্লেখ করেন কালিয়াকৈরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা পাশে আছি। এটি শুধু অনুদান নয়, এটি মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা।
এসময় অনুষ্ঠানের সভাপতি মজিবুর রহমান এমপি বলেন, কালিয়াকৈরের ৫ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। এখানকার সেবার মান বাড়াতে হবে। কোনো রোগী যেন চিকিৎসার অভাবে ফিরে না যায়, সেটিই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, সরকারি বরাদ্দের পাশাপাশি বেসরকারি সহযোগিতা নিয়ে কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
মতবিনিময় সভায় সেবাগ্রহীতারা চিকিৎসক সংকট, ঔষধের অভাব ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাদিয়া তাসনিম মুনমুন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, এই অনুদান পেলে জরুরি বিভাগ, ল্যাব ও অপারেশন থিয়েটার আধুনিকায়ন করা সম্ভব হবে। এতে রোগীদের ঢাকা যেতে হবে না। সাংবাদিক,জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন উন্নয়নের নতুন দিগন্তের পথে।




