
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে ইসলামি ফাউন্ডেশনে আলোচনা সভা ও কমিটি গঠনকল্পে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হাফেজ মাহফুজুর রহমানের সভাপতিত্বে মাও:আব্দুল কাদির জিলানীর সঞ্চলনায় যৌতুক,মাদক,বাল্যবিবাহ,সন্ত্রাস, জঙ্গীবাদ ও গুজব প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয় ।
প্রধান অতিথি মাও: নজরুল ইসলাম, প্রধান আলোচক মাও: মারুফুর রহমান,মাও: রফিকুল ইসলাম সহ অনেকেই বিষযের উপর বক্তব্য রাখেন ।
আলোচনা সভা শেষে শিক্ষক কল্যাণ পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখা কর্তৃক কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সকলের সম্মতি ক্রমে মাও: রবিউল ইসলামকে সভাপতি আব্দুল কাদির জিলানীকে সাধারণ সম্পাদক করে শক্তিশালী উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে ।




