
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিশিষ্ট আলেম ও হোমিও চিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাঁশখালী মিডিয়া এলায়েন্সের উদ্যোগে বৈলছড়িস্থ বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় বাঁশখালী মিডিয়া এলায়েন্সের সদস্য প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ার ও খালেদুল হকের সঞ্চালনায়, সাবেক ব্যাংকার মো. মুহিব্বুল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জমির উদ্দিন চৌধুরী, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমার গ্রামের প্রতিষ্ঠাতা মো. আকতার হোসেন, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাছের, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, প্রাথমিক শিক্ষক সমিতি বাঁশখালীর সহসভাপতি আশেকুর রহমান চৌধুরী, বন্দরের (অবঃ) কর্মকর্তা আবুল কালাম, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসিফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ, সমাজকর্মী এনামুল হক প্রমুখ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মরহুম মাওলানা আশেক এলাহীর জামাতা আরফাত উদ্দিন আস্করী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাঁশখালীর সহ-সভাপতি মাওলানা ফয়জুল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শোয়াইব, রিয়াজুল হক রিফাত, পুত্রবধু তাসনীম ফাতেমা, নাতনী আরিশা খুশনীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, 'মরহুম আশেক এলাহী এক অনুকরণীয় জীবনাদর্শ রেখে গেছেন। তিনি শিক্ষকতা, ইসলামী বয়ান ও হোমিও চিকিৎসক হিসেবে এই অঞ্চলের মানুষের সেবায় নিয়োজিত থেকে আলোকিত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখেন। একজন সৎ, নিরহংকারী, নির্লোভ ও পরহেজগার ব্যক্তি হিসেবে তিনি সকলের ভালোবাসা ও শ্রদ্ধার মানুষ ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।'




