
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সদর পৌরসভার নোয়াপাড়া গ্রামের হাবু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৮),জি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আখড়পাড়া নৈকাহন গ্রামের হামিদ মিয়ার ছেলে শামসুল হামিদ (৩০) এবং দক্ষিণপাড়া গ্রামের শামসুলের ছেলে সেলিম মিয়া (৪০)।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসন জানান, পৃথক পৃথক অভিযানে তাদরেকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।




