
ঘিওরে ভাতাভোগীদের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচি
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘিওর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠাকুরকান্দি এলাকায় এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দিনব্যাপী আয়োজনে প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চক্ষু সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন সহজীকরণ ও রেজিস্ট্রেশন কার্যক্রম ভাতাভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সমাজসেবা কার্যক্রমকে আরও সহজ ও জনবান্ধব করতে ভাতাভোগীদের কাছে সরাসরি বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহ-সভাপতি আবু কায়সার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, ইউপি সদস্য সনাজউদ্দীন প্রমুখ।




