
লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঔষধের দোকানে আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না, তা তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ঔষধ প্রশাসন, লক্ষ্মীপুর ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন, লক্ষ্মীপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. অজিউল্লা এবং সদর মডেল থানা পুলিশের সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানে আইনবহির্ভূত কার্যক্রম ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




