
লক্ষ্মীপুরের রায়পুরে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে গাছ থেকে পড়ে রফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর মধ্যবাজার এলাকার দেনায়েতপুর গ্রামের মৃত হরেন্দ্র কবিরাজের ছেলে মানিক কবিরাজের নারিকেল গাছ পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার সোনাপুর ইউনিয়নের মেহের আলী বেপারি বাড়ির মৃত মো. আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর মধ্যবাজার এলাকার দেনায়েতপুর গ্রামের মৃত হরেন্দ্র কবিরাজের ছেলে মানিক কবিরাজের (৬০) নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে ওঠেন রফিকুল ইসলাম। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলে তিনি মারা যান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে গাছ থেকে পড়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




