
নরসিংদীর শিবপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন তাঁর কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে অল্প সময়েই শিবপুরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার প্রতি আন্তরিক মনোযোগ এবং দ্রুত সমাধানের উদ্যোগ তাঁকে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে একজন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে।
বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের একটি সষ্কটকাল মুহূর্তে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সরকারি বিভিন্ন সেবাকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে তিনি নিয়মিত মাঠপর্যায়ে নিরলস ভাবে কাজ করছেন।
উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের মাধ্যমে তিনি সেবার মান নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রেখেছেন। প্রাকৃতিক দুর্যোগ, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা উদ্যোগেও তাঁকে সবসময় সক্রিয় দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ইউএনও মোছা: ফারজানা ইয়াসমিন একজন দেশ প্রেমিক, সৎ, কর্মঠ ও মানবিক কর্মকর্তা। ওনার বিশেষ গুণ হলো তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন। তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতার কারণেই শিবপুরবাসীর হৃদয়ে তিনি একটি বিশেষ স্থান করে নিয়েছেন।
উপজেলার সচেতন মহল মনে করেন, এ ধরনের জনবান্ধব ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা শিবপুরের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মোছা: ফারজানা ইয়াসমিন সততার সঙ্গে শিবপুরবাসীর কল্যাণে কাজ করে যাবেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, আমি সরকারের দেওয়া দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করি। উপজেলাবাসীর সেবা নিশ্চিত করাই আমার কাজ। আমার অফিসের দরজা সবসময়ই জনগণের জন্য খোলা থাকে। যে কোন লোক যেকোন সময় আমার এখানে আসতে পারে। আমি মানুষের কল্যাণে কাজ করতে সচেষ্ট থাকি।




