
নওগাঁর বদলগাছীতে প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রেসক্লাবের এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিস ফারহানা, বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী এবং বদলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রধান অতিথিসহ বক্তারা বক্তব্য দেন। এ সময় সাংবাদিক শহিদুল ইসলাম দবির, এমদাদুল হক দুলুসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।




