
চুয়াডাঙ্গার দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মোঃ মিল্লাত হোসেন (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দর্শনা কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানাগেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে দর্শনা থানাধীন দক্ষিণচাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




