
সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।
রবিবার রাতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগ করা মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন। তিনি বলেন, ‘নিয়মিত অভিযানে বৈষম্যবিরোধী মামলার অজ্ঞাতপরিচয় নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর এখলাস হায়াত সরোয়ার, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু এবং যুবলীগ নেতা আবদুর রাজ্জাক।
জানা যায়, রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রবিবার বিকেলে সখীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাড়িয়াপুর এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলের ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন নেতাকে গ্রেপ্তার করে।




