
নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা মার্কেটে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য বর্ধনের জন্য দত্ত মার্কেট সংলগ্ন দুইটি দোকান ভেঙ্গে অপসারনে দত্ত উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সার্বিক সহযোগিতায় উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিলকি, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপি বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনায় উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে দুইটি অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।




