
নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা সিমেন্টের পিলারে ধাক্কা লেগে ফারুক আহমেদ ওরফে পারুল ভূইয়া (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের মদনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের বাসিন্দা। তিনি পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নেত্রকোণার উদ্দেশে রওনা হন ফারুক আহমেদ। পথে মদনপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি সিমেন্টের পিলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।




