
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের (নিবন্ধন নং-১৬৪২) নবনির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব সাদ আক্কাস। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।
শপথ গ্রহণ করেন সভাপতি শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমরান আলী, ধর্মবিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল্লাহ সবুজ এবং কার্যনির্বাহী সদস্য সুজন সরকার, মো. আজিজুল হক ও রাশেদুজ্জামান রনি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এফ এম ইসমাইল আল হাসানী। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জি এম আব্দুল আউয়াল, উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি মো. আব্দুল গফুর মৃধা, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শাহজামাল এবং কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনকালীন সহকারী নির্বাচন কমিশনার মাওলানা জেকের আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কেশরহাট বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।




