
নরসিংদীর বেলাবো উপজেলার পোড়াদিয়া বাজার এলাকায় উপজেলা সহকারী আনসার কমান্ডার মো. সাজ্জাদ হোসেন শাওন এর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর বিকালে পোড়াদিয়া বাজারস্থ তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নামে বেলাবো থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন — শামসু মিয়া, সেলিম মিয়া ও সোহাগ মিয়া।
ভুক্তভোগী মো. সাজ্জাদ হোসেন শাওন এর দাবি, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার নির্মাণাধীন ইটের ওয়াল ও ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। এতে তিন লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অভিযুক্তরা হলেন ওই গ্রামের মৃত, জবে আলীর ছেলে শামসু মিয়া, চান মিয়ার ছেলে সেলিম মিয়া ও সোহাগ মিয়া সহন অজ্ঞাতনামা আরো কয়েকজন। শাওন জানাই বেলাবো থানাধীন পাটুলী ইউনিয়নের পোড়াদিয়া বাজারস্থ আমরা পৈতৃক সূত্রে ০২.৫০ শতাংশ সম্পত্তির মালিক হইয়া ভোগ দখলে আছি। উক্ত সম্পত্তি উপরোক্ত বিবাদীরা জোরপূর্বক দখল করার পায়তারা করিতেছে। উক্ত সম্পত্তিতে আমরা দোকান ঘর নির্মানের কাজ করিতে ছিলাম । ১৩/০৯/২৬ তারিখ বিকালে উপরোক্ত বিবাদীরা দা, লাটিসোটা, লোহার রড নিয়া বে-আইনী প্রবেশ করে আমাদের নির্মান কাজে বাঁধা প্রদান ইটের ওয়াল ভাঙচুর করে দাবী করেন ।
অভিযুক্ত সেলিম মিয়া বলেন এই জমি আমরা ৫০/৫৫ বছর যাবত ক্রয় সূত্রের মালিক এবং দখলে আছি আমরা। এবং এই জমির বিষয়ে মামলা চলমান, মামলা চলাকালীন অবস্থায় দখল করার চেষ্টা করে। আমরা ভৃমি কর্মকর্তার কাছে স্বর্ণপূর্ণ হয় তিনি সরজমিনে এসে উভয় পক্ষকে ইমারত নির্মাণ করতে নিষেধ করেন, ভাঙচুর বিষয়ে আমরা অবগত নয়। এই জমির মামলার রায় আসার পর যা রায় আসে আমরা মেনে নিব।
বেলাবো থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ওয়াল বংশের ঘটনায় শাওন নামে একজন অভিযোগ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে ভুক্তভোগী শাওন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন।




