
চিতলমারীতে চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে লেখক জুড়ান মণ্ডল শিরোনামে সংবাদ প্রকাশের পর জুড়ান মণ্ডলের বাড়িতে গেলেন ইউএনও খাদিজা আক্তার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার সন্তোষপুর গ্রামের বাসিন্দা লেখক জুড়ান মণ্ডলের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
এ সময় তিনি তার চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি জুড়ান মণ্ডলের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী ও এলাকার লোকজন।
উল্যেখ্য জুড়ান চন্দ্র মণ্ডল গত ৬ মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। স্টোক করায় শরীরের একপাশ তার অচল হয়ে গেছে। বিছানা থেকে উঠতে পারছেন না তিনি। চিকিৎসা নেওয়ার মতো কোন সংগতি নেই তার। অভাবের সংসার। এক সময় পেশায় দর্জির কাজ করতেন তিনি। এতে যেটা রোজগার হত সেখান থেকে সংসার চালানোর পাশাপাশি অসাহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের বই-খাতাসহ নানা শিক্ষা উপকরণ কিনে দিতেন তিনি। এছাড়া তিনি নিয়মিত সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় লিখতেন। পাশাপাশি তিনি অনেক নাটক লিখেছেন। সেগুলি নিজের অর্থায়নে মঞ্চায়ন করেছেন। সমাজে আলোক বর্তিকা হয়ে কাজ করা সেই মানুষটি এখন চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছেন শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার জানান, জুড়ান মণ্ডলের অসুস্থতার বিষয়টি তার জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। জুড়ান মণ্ডলের মতো মহৎ মানুষের পাশে সকলকে দাাঁড়[ানোর আহবান জানান। পাশাপাশি সরকারি ভাবে যটতা সম্ভব সহযোগিতার আশ্বাস দেন তিনি।




