
নীলফামারীর ডিমলায় উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি(২০২৬-২০২৮) গঠন করা হয়েছে।
জেলা রেড ক্রিসেন্ট কমিটি স্বাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
এতে মোঃ আসাদুজ্জামান লিখন কে উপজেলা রেড ক্রিসেন্ট দলনেতা ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল কে বিভাগীয় প্রধান করে কমিটির অনুমোদন দেয়া হয়।




