
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক মামলায় ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও অন্যান্য আসামিদের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন, উপজেলার পৌর সদরের কৃষ্ণপুরা এলাকার আব্দুল মারলেকের পুত্রআব্দুল হালিম (৩৮), সাতগ্রাম ইউনিয়নের দেয়াবৈ পূর্বপাড়ার আহাম্মদ মিয়ার পুত্র জুয়েল (২৭), ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী এলাকার আবু সাইদের পুত্র মো. সাইফুল ইসলাম (২৯), দুলাল মিয়ার পুত্র বাধন (২২), গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকার আফাজউদ্দিনের পুত্র কবির হোসেন (৪০), উলুকান্দি পূর্বপাড়া এলাকার হেলালউদ্দিনের পুত্র তাজুল ইসলাম (৪০), ফতেপুর ইউনিয়নের বগাদী বলরামপুর এলাকার ইউছুফ আলীর পুত্র মো. সোহেল মিয়া(২৪), ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী ষাড়পাড়া এলাকার ইজ্জত আলীর পুত্র জলিল (২৮), আড়াইহাজার পৌরসভার কামরানীরচর দস্তরদী এলাকার আম্বর আলীর ছেলে মো. খোকন আলী(৫০), গোপালদী পৌরসভার জালাকান্দী এলাকার আছমত আলীর কন্যা রোকেয়া বেগম (৩৮), গাজীপুর সদর এলাকার নুরুল ইসলামের কন্যা সোনিয়া আক্তার (২৭), ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার আওলাদ হোসেন ভূঁইয়ার ছেলে মো. তুসিম রহমান জয় (২৩), একই ইউনিয়নের মারুয়াদী এলাকার নুরুদ্দিন ভূঁইয়ার ছেলে মাহাবুব (৩৪) এবং দুপ্তারা এলাকার সচিন্দ্র চন্দ্র এর পুত্র শুধাংসু ওরফে পাগলা ।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, এদের নামে পৃথক পৃথক মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।




