
চাঁদপুরের মতলব দক্ষিণে বেওয়ারিশ কুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগের বিস্তার রোধে ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মতলব পৌরসভার আয়োজনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) পৌর এলাকার বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়।
ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো বেওয়ারিশ কুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগের বিস্তার রোধ করা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম, পৌর সচিব সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও টিকাদান কর্মীরা উপস্থিত থেকে কুকুরগুলোকে টিকা প্রদান করেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও জলাতঙ্ক নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।




