
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী খাদ্য গুদাম ও হলতা খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
পরিদর্শনকালে তিনি গুদামগুলোর সার্বিক মজুদ পরিস্থিতি, খাদ্যের মান, সঠিক ওজন ও সংরক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এছাড়া সরকারিভাবে ধান-চাল সংগ্রহের অগ্রগতি এবং বিতরণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বাকেরগঞ্জ উপজেলার কলকাঠি ও হলতা বন্দরের খাদ্যগুদাম পরিদর্শন করে ব্যাবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে ইউএনও বলেন, "সরকারি খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। খাদ্য গুদামে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।"
এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা পারভীন ও এল এস ডি/ ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনির মাসরেখ।স্থানীয় খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গুদাম ইনচার্জ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




