
লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী ও লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন, লিও ক্লাব অব চিটাগং খুলশী, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু, লিও ক্লাব অব চিটাগং খুলশী ক্রাউন ও লিও ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন যৌথ উদ্যোগে রোগাক্রান্ত মানুষকে ফ্রি চক্ষুও বিভিন্ন রোগের সেবা দান করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর সোমবার এই সেবা কার্যক্রম পরিচালিত হয় রাউজানের নোয়াপাড়া দয়াল ভিলা প্রঙ্গনে। সুভাষ কান্তি দে ও রাজিব কান্তি দে’র ব্যবস্থাপনায় গণেশ পূজা উপলক্ষে আয়োজিত এই চিকিৎসা সেবায় বেশ কয়েকজন চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।
এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডিট্রিক্ট গভর্নর লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫, বি৪ লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ।
বিশেষ অতিথি ছিলেন লায়ন আলমগীর হোসেন বাবু, লায়ন রাশেদা আক্তার মুন্নি , লায়ন আরশাদুর রহমান, লায়ন জিহাদুর রহমান।
বক্তব্য রাখেন বিএনপি নেতা শামশুল হক বাবু, নুরুল আবছার মেম্বার, সিরাজুল ইসলাম মেম্বার, শ্যামল মাস্টার প্রমুখ।




