
পাবনার ভাঙ্গুড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এলাকার দরিদ্র, দুঃস্থ ও মানুষ মধ্যে ত্রাণ বিতরণ সমন্ময় করেন,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান এবং সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম।
এ সময় সংক্ষিপ্তি মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, দুর্যোগ ও সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত সহায়তার মাধ্যমে পর্যায়ক্রমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারের এ উদ্যোগে দুর্যোগকবলিত ও নিম্নআয়ের মানুষের সাময়িক খাদ্যসংকট লাঘব হবে বলে আশা করছেন।




