
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে ইয়াকুব আলী( ৬৫) নামে এক বৃদ্ধ বিষাক্ত কেরির বরি খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ছোট বউসা এলাকায়।
পরিবারের লোকজন জানায়, পারিবারিক কলহের জেরে ইয়াকুব আলী বিষাক্ত কেরির বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে সাথে সাথে উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। সেখানে সবরকম পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াকুব আলীর পিতার নাম মৃত আব্দুল আজিজ। ঘটনাটি আড়াইহাজার থানা পুলিশকে জানানো হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।




