
দিনাজপুরের বিরামপুরে ১৬ সেপ্টেম্বর হইতে ৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ নজরুল বর্ষ' উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এ নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয়, নজরুলের ইসলামী সংগীত ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর সকাল দশটায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা খাতুন এঁর সভাপতিত্বে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ- বিশ্ববিদ্যালয় নিয়ে পৃথক পৃথক গ্রুপে সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ইফতেদায়ী, দাখিল, ফাজিল ও কামিল মাদ্রাসা পর্বে নজরুলের রচিত ইসলামিক সংগীত পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সুর্বণা সুমাইয়া, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষিকা মনিরা খাতুন , খানপুর কারামাতিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার রংপুর এর গীতিকার ও সাংবাদিক মোঃ জালাল উদ্দীন রুমী প্রমুখ।




