
গাজীপুরের কাপাসিয়ায় পাবুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পাবুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হেকিম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন: বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ শাকিল হাসান, সাবেক সদস্য মোঃ আলী আকবর, সাবেক সদস্য মোঃ খোরশেদ আলম, সাবেক সদস্য শাকিলা আক্তার, সহকারী শিক্ষক রায়হান উদ্দিন, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন পরিবারের পক্ষ থেকে দুটি ফুটবল উপহার দেন বাংলাদেশ বুলেটিন কাপাসিয়া প্রতিনিধি মোঃ শাকিল হাসান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।




