
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর জামালপুর মহাসড়কের দুপাশে অবৈধ ভাবে মহাসড়কের জয়গায় বেদখল করে দোকানের সামনে ভাড়া দিয়ে হাতিয়ে অর্থ নিচ্ছে পিছনের দোকান মালিকরা। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব বলে অভিযোগ স্থানীয়দের। তবে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে স্থানীয় প্রশাসন। শ্রীঘ্রই ধনবাড়ী শহর যানযযট মুক্ত ও অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হবে সরকারের জায়গা এমন প্রত্যাশা প্রশাসনের।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলা পরিষদের সামনে থেকে বাসস্ট্যান্ড হয়ে ধনবাড়ী সরকারী হাসপাতাল পর্যন্ত দিন ব্যাপী ধনবাড়ী উপজেলা প্রশাসন কঠোর অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেন। প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করছে স্থানীয়রা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট দিল আফরোজ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টে উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ জানান, টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের জাতীয় সংসদ সদস্য মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি’র পরার্মশক্রমে ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী’র দিক নির্দেশনায় সরকারী সম্পদ রক্ষা ও জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়।
অবৈধ ভাবে সরকারী জায়গা দখল করে স্থাপনা নির্মাণ কারীদের স্থাপনা সরিয়ে নিতে ধনবাড়ী পৌরসভা থেকে ৫ দিন মাইকিং করা ও নোর্টিশ প্রদান করা হয়েছিলো। নির্ধারিত সময়ের মধ্যে সরকারী জায়গা খালি করে না দেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীদিনেও এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
এসময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী , উপজেলা প্রকৌশলী মো: মোকাদ্দেস আলী ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন অভিযান কে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।




