
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল স্কুলের পড়ুয়া সাধারণ শিক্ষার্থী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী ও মাদক কারবারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উক্ত ইউনিয়নে জামায়াতে ইসলামী'র উদ্যোগে টেরিয়াইল বাজারে এ বিক্ষোভ মিছিল সমাবেশ করে তারা।
ইউনিয়ন আমীর মাওলানা মাহমুদুল হকের সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা মোশারফ হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারী মোঃ কুতুব উদ্দিন শিবলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড উপজেলা সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা সভাপতি মোঃ মিছবাহুল আলম রাসেল, উপজেলা যুব বিভাগ সভাপতি শামছুল হুদা, ইউনিয়ন সহকারী সেক্রেটারি নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জামায়াত নেতা ওমর ফারুক চৌধুরী, শাহদাত হোসেন, রফিক উদ্দিন,আতিকুল ইসলাম সাকিব সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এদিকে অনুষ্ঠানে বক্তারা বলেন স্কুল পড়ুয়া শিক্ষার্থী ছাত্র শিবিরের কর্মীদের উপর সন্ত্রাসীরা ও মাদক সেবীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। সীতাকুণ্ড উপজেলা প্রশাসন উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ এবং অভিযান পরিচালনা করছেন। সেসব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করে থাকে। শিবিরকর্মীদের উপর অমানবিক হামলা কখনো সহ্যকরা যাবে না। মাদক সেবীরা শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
সমাবেশে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।




