
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড় জামবাড়িয়া এলাকায় একটি ব্রিজের পাশের মাটি ধসে পড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ হোসেন।
জনস্বার্থে ব্রিজটির পাশ ধসে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সাঈদ, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, স্থানীয় ইউপি সদস্য, সাংবাদিকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরিদর্শনকালে ইউএনও মোঃ নাহিদ হোসেন এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, জনসাধারণের চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যত দ্রুত সম্ভব নতুনভাবে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে, ব্রিজের পাশ ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন এবং ব্রিজটি নতুনভাবে নির্মাণের আশ্বাস দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।




