
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অষ্টম শ্রেণির দেয়াল পত্রিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসরতে খোদা রানা, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, মারছুছা সরকার, আখলাতুন নাহার, নুর আলম প্রমূখ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে অষ্টম শ্রেণির দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা হয়।




