
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর আওতায় দুটি বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) টহল দল অভিযানগুলো পরিচালনা করেন।
শুক্রবার দুপুরে ৩১ বিজিবি’র অধিনায়ক লে,কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান টি বিজয়পুর বিওপি’র একটি টহল দল ১নং কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর নামক স্থানে এ অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৫০ এমপি হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
প্রথম অভিযানের রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে নলুয়াপাড়া বিওপির টহল দল ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে আরেকটি অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৬০ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যান্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেন।
৩১ বিজিবি জানিয়েছেন, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদকের বিস্তার রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে। উভয অভিযানে উদ্ধারকৃত মাদক পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব না হলে ও জব্দকৃত মদ ও ইস্কাফ সিরাপ পরবর্তী আইনি ব্যাবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।




