
নোয়াখালীর চাটখিল চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারে সর্বাধুনিক ফ্যাকো মেশিনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতাল সংলগ্ন কাচ্চি ডাইনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. এমএ নোমান।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের ডেপুটি ডিরেক্টর মনজুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. ফাওয়াজ বিন ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এমএ নোমান বলেন, "আধুনিক চিকিৎসাসেবার সাথে তাল মিলিয়ে চাটখিল ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য উন্নত চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে এই নতুন ফ্যাকো প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" এর মাধ্যমে দ্রুত ও নিরাপদে বিনাসেলাইয়ে ছানি অপারেশনসহ আধুনিক চিকিৎসা নিশ্চিত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে হাসপাতালের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




