
নীলফামারীর ডোমারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ডোমার থানার আয়োজনে বামুনিয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলায় উপস্থিত ছিলেন, ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ, বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান লিটন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আনারুল ইসলাম, সহকারী শিক্ষক নিতাই চন্দ্র রায়, হারুনর রশীদ প্রমূখ।
খেলায় বালক দলে বামুনিয়া কাবাডি দলকে হারিয়ে বোড়াগাড়ী মটুকপুর কাবাডি দল বিজয় অর্জন করে। বালিকা দলে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয় অর্জন করে পাঙ্গা উচ্চ বিদ্যালয়। খেলা দেখতে ব্যাপক লোক সমাগম ঘটে।




