
বান্দরবান জেলার লামা প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।প্রষ্ঠিার পর থেকে গোপন ব্যালেটের ভিত্তিতে ধারাবাহিকভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে সাধারণ সদস্যদের ভোটে সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদের লামা প্রতিনিধি মো. কামরুজ্জামান,সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বদেশ ও ইংরেজী দৈনিক ডেইলি পোষ্ট পত্রিকার লামা প্রতিনিধি মো. নুরুল করিম আরমান নির্বাচিত হয়েছেন।
অন্য পদগুলির মধ্যে নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক কালের কন্ঠের লামা প্রতিনিধি মো. তানফিজুর রহমান. যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর পত্রিকার লামা প্রতিনিধি মুহাম্মদ নবীর উদ্দিন, অর্থ-সম্পাদক পদে বাংলাদেশ বুলেটিন পত্রিকার লামা প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হয়েছেন।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন-মুহাম্মদ নবীর উদ্দিন,সাহাব উদ্দিন রিটু, মংছিংপ্রং মার্মা। নব নির্বাচিত কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান, নির্বাচন কমিশনার মুহাম্মদ নবীর উদ্দিন। নির্বাচনে লামা থানার সেকেন্ড অফিসার নাছির উদ্দিন,প্রেসক্লাবের জমিদাতা মো. ইউছুপ আলী,লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,রিপোর্টারস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাসেম, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।




