
চাঁপাইনবাবগঞ্জে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে ‘আরবান শিশু-কিশোর মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সদর হাসপাতাল রোডের পিয়ারা বাগানে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। হাবিব মোড়ল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্থানীয় শিশু-কিশোররা অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মুক্তা, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো:আ: রহমান(অনু),জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান (মজি), চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মো: সেলিম রেজা, আহবায়ক এডভোকেট আব্দুস সালাম (তালুকদার) সদর উপজেলা যুবদল,সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা ভবিষ্যতেও শিশু-কিশোরদের জন্য নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।




