
গুড়ার সারিয়াকান্দি বাঙ্গালী নদীতে ২০২৬ -২০২৭ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় শুক্রবার (১৮ - সেপ্টেম্বর) বিকেলে সারিয়াকান্দি পৌরসভার উওর হিন্দুকান্দি এলাকায় বাঙালি নদীতে পোনা অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চলতি অর্থবছরে বাঙালি নদীর উত্তর হিন্দুকান্দি রামচন্দ্রপুর, পাইকপাড়া পয়েন্ট, চালুয়াবাড়ি আশ্রয়ন প্রকল্পের পুকুর, রামনগর বিল, গজারিয়া বিল, উপজেলা পরিষদের পুকুরসহ মোট সাতটি স্থানে সর্বমোট ২৮৬ কেজি পোনা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. এস এম মিকাইল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন ৩৬, বগুড়া-১ (সারিয়াকান্দি - সোনাতলা ) আসনের স্থানীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্হানীয় মৎসজীবীগন, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, দেশকে মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশ বৃদ্ধি বজায় রাখতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বাঙ্গালী নদীর মতো প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ হবে এবং মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে। পোনা মাছ রক্ষায় এবং অবমুক্ত করা মাছ যেন বড় হতে পারে সে জন্য সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।




