
ইসলামী আন্দোলন বাংলাদেশ'র গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ১৫ নং ওয়ার্ডের ভোগড়া মধ্যপাড়া (লাভেল কারখানার পাশে) বালুর মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের ১৫নং ওয়ার্ড কমিটির সভাপতি মুহা. রফিকুল ইসলাম মোল্লা। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগর কমিটির সহ-সভাপতি শাইখুল হাদীস মাওলানা মোঃ ফজলুর রহমান।
এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহা: রফিকুল ইসলাম মন্ডল এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের গাজীপুর মহানগর কমিটির 'ইসলামী শ্রমিক আন্দোলন'র সভাপতি মোঃ ইকবাল হোসেন হাওলাদার, একই কমিটির সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি মোজাম্মেল হাসান মুমতাজ, স্থানীয় ফাতেমা তুজ জোহরা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা লুৎফর রহমান প্রমুখ।




