
‘সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের সাপ্তাহিক আসর।কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে এবারের আসরের বিষয় ছিলো ‘গ্রামীণ জীবনের সেকাল-একাল’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় থেকে রাত ৮টা পর্যন্ত কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি ও সিনিয়র সাংবাদিক এবং কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য মো. হারেছ উদ্দিন ফকির।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন , কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল এবং কবি, সাংবাদিক ও কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা। এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক ভূঞা, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গীতি কবি মো. আব্দুল হাই সেলিম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার মো. আবুল বাশার তালুকদার, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঞা হাবুল,কবি সাংবাদিক কোহিনুর আলম,ছরাকার সাংবাদিক রোকন উদ্দিন প্রমুখ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নাট্যকার, লেখক ও সাংবাদিক রাখাল বিশ্বাস।
বক্তারা জানান, গ্রামীণ জীবনের ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক পরিবর্তন ও সেকাল-একাল নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে লোকজ সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁরা আরো বলেন, গ্রামীণ জীবনের সাথে সাহিত্যের এক নিবিড় সম্পর্ক । তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সাহিত্যেও পরিবর্তন আসবে ৷ তবে এই পরিবর্তন যেনো ইতিবাচক হয়।
আলোচনার ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় কবি, গীতিকার, শিল্পী, সাংবাদিক ও বিভিন্ন সাহিত্য অনুরাগী ।




